NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

ঢাকা ছাড়লেন কোকোর স্ত্রী শর্মিলা রহমান


খবর   প্রকাশিত:  ২৩ নভেম্বর, ২০২৩, ০৭:৫৫ এএম

ঢাকা ছাড়লেন কোকোর স্ত্রী শর্মিলা রহমান

ঢাকা: এক মাসের বেশি দেশে থাকার পর ঢাকা ছাড়লেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি।

আজ রবিবার বেলা সাড়ে ১২টায় মালয়েশিয়ান এয়ার লাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ত্যাগ করেন তিনি। গত ২১ মার্চ নিজের অসুস্থ মা এবং শাশুড়ি বেগম খালেদা জিয়ার সাথে ঈদ করতে ঢাকায় আসেন তিনি।

ঢাকায় এসে প্রথমে উঠেন খালেদা জিয়ার বাসভবন গুলশানে ‘ফিরোজা’য় উঠেন। পরদিন যান মাকে দেখতে বনানীর বাসায়। ঈদের কয়েকদিন আগে লন্ডন থেকে সিঁথির দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমানও ঢাকায় আসেন। তারাও খালেদা জিয়ার সাথে ঈদ উদযাপন করে আবার লন্ডন ফিরে গেছেন।

এরমধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শারীরিক চেকআপের জন্য গত ২৯ এপ্রিল বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন। সেসময়ে শাশুড়ির সাথে ছিলেন পুত্রবধূ সিঁথি। গত ৪ মে ফিরোজায় ফেরার পর সময়েও খালেদা জিয়ার পাশে ছিলেন তিনি।