NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

রোনালদোর গোল, শিরোপার দৌড়ে টিকে থাকল আল নাসর


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৩, ০৯:৫৪ পিএম

রোনালদোর গোল, শিরোপার দৌড়ে টিকে থাকল আল নাসর

স্পোর্টস ডেস্ক: সৌদি প্রো লিগে শিরোপা জয়ের সম্ভাবনা টিকিয়ে রাখতে আল-তাইয়ের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না আল-নাসরের সামনে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও অ্যান্ডারসন তালিস্কার গোলে ২-০ ব্যবধানের জয় পেয়েছে আল-নাসর। এ জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আল-ইতিহাদের সঙ্গে আল-নাসরের পয়েন্ট ব্যবধান দাঁড়াল ৩।

মঙ্গলবার রাতে প্রিন্স আব্দুল আজিজ বিন মুসা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আধিপত্য বজায় রাখা আল নাসর অবশ্য প্রথমার্ধে পায়নি কোনো গোলের দেখা। আল-তাইয়ের সঙ্গে গোলশূন্য ব্যবধানে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধে অবশ্য এগিয়ে যায় আল নাসর। ৪৮তম মিনিটে বক্সে ফাউলের শিকার হন আল নাসরের ফুটবলার। তাতেই পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে দলকে এগিয়ে নিতে ভুলেননি পর্তুগিজ তারকা রোনালদো।

পরে ৮০তম মিনিটে ব্যবধান বাড়ান তালিস্কা। প্রতিপক্ষ ডিফেন্ডারের ভুলে বক্সের সামনে বল পেয়ে যান তিনি। টেনে নিয়ে গোলরক্ষকে পরাস্ত করে সহজেই জালে বল পাঠান এই ফরোয়ার্ড। শেষ দিকে আর কোনো গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর।

 

২৭ ম্যাচ শেষে আল-ইতিহাদের পয়েন্ট এখন ৬৩। সমান ম্যাচে আল-নাসরের পয়েন্ট ৬০। লিগে এখনো ম্যাচ বাকি ৩টি।