NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

তিন ভেন্যুতে বাংলাদেশ-আফগান সিরিজ, ১৪ জুন মিরপুরে শুরু টেস্ট


খবর   প্রকাশিত:  ২৮ নভেম্বর, ২০২৩, ০৭:৫১ পিএম

তিন ভেন্যুতে বাংলাদেশ-আফগান সিরিজ, ১৪ জুন মিরপুরে শুরু টেস্ট

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের আগেই একমাত্র টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে আফগানিস্তান। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী ১০ জুন বাংলাদেশ আসবে আফগানিস্তান ক্রিকেট দল।

বুধবার বাংলাদেশ-আফগানিস্তানের দ্বিপাক্ষীক সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

১৪ জুন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্ট দিয়ে সিরিজ শুরু করবে বাংলাদেশ-আফগানিস্তান। টেস্ট শেষে ১৯ জুন ভারত সফরে যাবে আফগানিস্তান। ভারতের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানরা।

 

ভারতের বিপক্ষে সিরিজ শেষে ১ জুলাই আবার বাংলাদেশে আসবে আফগানিস্তান। এরপর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিনটি ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দু’দল। ম্যাচগুলো হবে যথাক্রমে-৫, ৮ ও ১১ জুলাই।

ওয়ানডে সিরিজ শেষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেট যাবে দুই দল। সিলেটের মাটিতে ১৪ ও ১৬ জুলাই অনুষ্ঠিত হবে দু’টি টি-টোয়েন্টি।

মূলত বাংলাদেশ সফরে দু’টি টেস্ট, তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল আফগানিস্তানের। কিন্তু ভারতের বিপক্ষে খেলার জন্য একটি করে টেস্ট এবং টি-টোয়েন্টি বাতিল করার অনুরোধ করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। আফগানদের অনুরোধ মেনে সূচি করেছে বিসিবি।

সর্বশেষ গেল বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিলো আফগানরা। আইসিসি সুপার লিগে অংশ ওয়ানডে সিরিজ বাংলাদেশ ২-১ ব্যবধানে জিতলেও, টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় শেষ হয়।

এখন পর্যন্ত মাত্র একবার টেস্টে মুখোমুখি হয় বাংলাদেশ ও আফগানিস্তান। ২০১৯ সালের সেপ্টেম্বরে চট্টগ্রামের মাটিতে হওয়া ঐ টেস্টে আফগানদের কাছে ২২৪ রানের বিশাল ব্যবধানে হেরেছিলো বাংলাদেশ।