NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

ঘুরে দাঁড়াল ব্রাজিল, জিতল ৬-০ গোলে


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৩, ১০:৫৫ এএম

ঘুরে দাঁড়াল ব্রাজিল, জিতল ৬-০ গোলে

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনায় চলছে অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপ। টুর্নামেন্টের ‘ডি’গ্রুপে রয়েছে ব্রাজিল। প্রথম ম্যাচে ইতালির কাছে ৩-২ গোলে হেরে গিয়েছিল তারা। তবে দ্বিতীয় ম্যাচে ডমিনিকা রিপাবলিককে উড়িয়ে জয়ের ধারায় ফিরেছেন ব্রাজিলের যুবারা।

 

বুধবার রাতে আর্জেন্টিনাস স্টেডিয়ামে ডমিনিকা রিপাবলিকের জালে ৬ গোল দিয়েছেন জুনিয়র সেলেসাওরা। ম্যাচের ৩৭তম মিনিটে ব্রাজিলের হয়ে গোলের খাতা খোলেন সাভিও। এক মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন মার্কোস লিওনার্দো। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল।

 

দ্বিতীয়ার্ধেও নিজেদের আধিপত্য ধরে রাখে ব্রাজিল। ৫৭তম মিনিটে জিন হেনরিক পেদ্রোসো দলের পক্ষে তৃতীয় গোলটি করেন। ৮২তম মিনিটে গোল করে ব্রাজিলকে ৪-০ গোলে এগিয়ে নেন জিওভানে। ম্যাচের অতিরিক্ত সময়ে আরো দুটি গোল পায় ব্রাজিল।

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মার্লোন গোমেজ এবং তৃতীয় মিনিটে ম্যাথিউস মার্তিনস গোল করলে ব্রাজিলের ৬-০ গোলের জয় নিশ্চিত হয়।

 

টানা দুই জয়ে এরই মধ্যে ‘ডি’ গ্রুপ থেকে পরবর্তী পর্বে চলে গেছে নাইজেরিয়া। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ওই নাইজেরিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল।